ইদানিং সন্ধ্যাকে ভোর মনে হয়,
আর ভোরকে সন্ধ্যা ;
চোখের জ্যোতি বাড়লো না কমলো ?
ঠাওর পাইনা কিছু !
পাবার কথা কি ?
লুটপাটের দেশে এখন রাত দিন হয়ে যায় !
আর দিন হয়ে যায় রাত !
এক অন্তগুঢ় ছোবলে অন্তঃসারশূন্য হয়ে যায়
সমাজের তল ;
সংগোপণে আমরা ভরায়ে যাই আপন বোতল।
হৃদয় জুড়ানো কথার ঝুঁড়ি,
উন্নয়নের জোয়ার এসে লাগে ঢাকা সিলেট মহাসড়কে,
কিংবা ঢাকা আরিচা রোডে,
ঘরে ঘরে চাকরি পায় মানুষ,
আর সুষম খাদ্যে জোঁকের মতো লিকলিকে হয় সাহেবের চামড়া,
চালের দাম কমে ঠিক ঠিক,
অথচ বেতন বাড়াবার জন্য চাকরিজীবীদের শ্লোগান।
আমার এলাকার সবচে গবাদী ছাত্রটি,
পিওনের চাকরি নিয়ে হলো আলিশান ফ্লাটের মালিক,
অথচ আমার বইউমে মোটা লবনের দানা,
পুষ্টির অভাব এখন আমার ; আয়োডিনের অভাব,
ফলত হাড়ে আর শক্তি নেই,
চোখের জ্যোতি কমে গেছে বলে সন্ধ্যাকে মনে হয় ভোর
আর ভোরকে মনে হয় সন্ধ্যা
আহা ! যাপিত সময়কে মনে হয় বন্ধ্যা..........
২৯.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



