শাফিক আফতাব
বেদনার ভাঁড়ে ন্যুজ্বমন ব্যাকবন,
উদরের ভোকের জ্বালায় পুড়ে যায় পল্লবিত স্বপ্ন ;
পড়নে ছেঁড়াফাঁড়া তবন ;
আহা! কত দ্রুত দুর্লভ হচ্ছে নিত্য ব্যবহার্য পণ্য।
চালের দাম কমাও !
শায়েস্তা খানের আমল এনে দাও দেশের রাজা !
শুধু চাকরিজীবিদের বেতন বাড়াও,
না খেয়ে মরুক আমাদের সখিনা, রমিজা।
রাজা যায়, রাজা আসে ;
স্বপ্ন দেখায় : ‘এবার দেশের মানুষ পাবে ন্যায্য অধিকার’,
অথচ আমরা মরে যাই ; ক্ষয়কাশে,
তাদের সংগ্রাম শুধু পকেট ভরার।
ভালো বলে কেউ নেই, লঙ্কায় গেলে সবাই রাবণ ;
আমাদের শুধু ছেঁড়া বালিশ, কাঁথা আর এক হর্দ তবন।
৩০.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



