শাফিক আফতাব
কাগজের মতোন রাতের আঁধার চিরে চিরে হাঁটি নগরীর পথ,
ক্লান্ত শহর ঘুমায় রাতের কনকনে ঠাণ্ডায় কিংবা ভেপসা গরমে ;
যানজটহীন রাতের শহর মনে হয় ঈদের ছুটি কাটায় :
জোনাকীর মতোন ভুল্লুত করে জ্বলে ওঠে সঙ্গমপরবতী বাথরুমে,
কিংবা প্রকৃতির অন্যবিদ সুকামে ট্যাপের শব্দ হয়।
এমনি আমি এক নিশাচর প্রাণী ঘুরি রাতের শহর,
দেখি আন্ডারপাশ আর ফ্লাইওভার গুলি চলে গেছে নটীদের দখলে,
ট্রাক ট্রেন আর টেক্সির গ্যারেজে ভেতর থেকে ভেসে আসে সঙ্গম ঘ্রাণ :
কেউ দ্রুত কাজ সারে,কেউ দিব্যি ঘুমায়, কাল যে উঠতে হবে সকালে।
আমি এক বিক্ষত বেকার যুবক মনে কি আনন্দে ঘুরেফিরি রাতের শহর !
নিয়মবাতির রাত কী যে ভালো লাগে হায় !
কাজ নেই, কর্ম নেই, চাকরির বিজ্ঞাপন শুধু দেখে দেখে সাড়া :
যদি কোথাও একটা পিয়নের চাকরিও হয়।
দিনে তো চাকরি নেই : রাতের শহরে চাকরি শুধু ভ্রাম্যমান মাগিদের দালাল ?
৩০.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



