শাফিক আফতাব
রাতের আঁধারে গোলডিম হতে বিচ্ছুরিত হয় ওম,
আপনাই তোমার গভীরে আমার অনুগমন :
চোখ বুজে বুলাই অজস্র পুলকের রেণু ঝুরঝুর,
নিথর আঁধারে বাতাসের শ্বাস যেন কতই মধুর।
এক আদিম শিল্পের কারুকাজে তুমি হয়ে ওঠে নান্দনিক,
আমার গহন মনে তখন ভেসে ওঠে এক দীর্ঘতম সৈকত ;
রঙিন হয়ে ওঠে থমথমে আঁধারের দশদিক :
পৃথিবীর নীলিমা ফুঁড়ে হাতের মুঠোয় পাই এক রঙিন জগত।
কাছে এলে মৃত্তিকার শরীর চুঁয়ে নির্মিত হয় এক অন্তগুঢ় প্রপাত,
ধীরে ক্রমশ পুথিবীর রেলপথে চলে আবহমান ট্রেন ;
মেঘেরা তখন ঘটায় এক পশলা বৃষ্টিপাত :
তুমি আমি আহলাদে হেঁটে চলি এক আদিম লেন।
পৃথিবীর এই পথে আলো জ্বলে শিখাহীন দীপ,
এতই সুন্দর আহা ! পৃথিবীর আকাশ নদী আর অন্তরীপ!
৩১.১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



