শাফিক আফতাব
আঁধারে ছেঁেয় যায় শহরের রাতের শরীর
কতই ঘটনা ঘটে আহা ! আন্ডারপাসে
আনাগোনা বাড়ে ক্রমশ ভ্রাম্যমান নারীর
না খেয়ে কেউ ঘুমায় রাস্তার পাশে।
পুরোনো গলির মোড়ে জমে গাঁজার আসর
পাঁচতারা হোটেলে লাল নীল দীপাবলি জ্বলে
বিষাক্ত হয় হাসপাতালের সরকারি সফেদ চাদর
কেউ আবার স্নান সারে কৃত্রিম ঝর্নার জলে।
নিয়মরবাতিরা আর কতিপয় দারোয়ান জাগে
আজন্ম বেদনার ভাঁড়ে তারা ছাড়ে দীর্ঘশ্বাস
রাজপথ স্বস্তি পায় রাতের নির্জনতার মাঘে
কবিদের খাতা ভরে যায়, আবেগের প্রকাশ।
এই শহরে বাস করি সহায় সম্বলহীন
দিনে দিনে বাড়ে শুধু ব্যাংক-বীমার ঋণ।
৩১.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



