শাফিক আফতাব /
আজকের আমরা সভ্য জাতের মানুষ যারা,
শিক্ষিত আর আধুনিক বলে দাবি করি ;
তাদের পূর্বপুরুষ ; বেশি না একহাজার বছর পূর্বে,
কোন জাতিসত্তার নির্যাসে সৃজ্য।
আমরা অনেকেই আদিবাসি চণ্ডাল, কামার, কুমার, সাওতাল,
মুরং কিংবা হাজং কিংবা আজকের যারা তৃণমূল মানুষ তাদের
বাঁকা চোখে দেখি,
নিজের আভিজাত্যের অহমিকায় থুথু ফেলি তাদের
গায়ের সোঁদামাটির ঘ্রাণে,
আমরা অনেকেই শিক্ষার বড়াই করি, কিংবা ধর্মের
কিংবা বংশের কিংবা অর্থের,
অথচ আমাদের সকলের গোড়া যে এক ও অভিন্ন
সেটা বোঝার বোধ নেই আমাদের,
যদি থাকতো, তাহলে আজকের এই অর্থান্ধ আর ধর্মান্ধতা
থাকতো না,
থাকতো না জাতিগত বিদ্বেষ, হানাহানি, ধর্ষণ আর রাহাজানি।
আমাদের একটা সুন্দর পৃথিবী গড়ে উঠতো !
১.০২.২০১৩
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



