শাফিক আফতাব/
তার দেহ থেকে বিচ্ছূরিত হয়, আদার গন্ধ,
চুল থেকে কাশফুলের স্পর্শ,
চোখ দেখে মনে হয়, আকাশের কিংবা সমুদ্রের অথৈ নীল,
তবে তার অস্থিরতায় মনে হয় বকোনের মাসিক ;
আর তার মুখ থেকে নির্গত হয় পুরিপুষ্ট মরিচের ঝাঁল।
এই মিলে এক প্রেয়সী খুলে ধরে তার সমুদয় সম্পদ,
আর দেয় এক নান্দনিক জলদ,
তার গভীরে ডুবে আমি সৃজি এক অমরার গান,
আমার ভেতরে ব্যথা টান টান।
মরিচের ঝাঁলে আর আদার গন্ধে তবু মোহিত মোহন মন
রক্ত মাংসের প্রেয়সী আমার ভোরের পবন।
০১.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



