শাফিক আফতবা #
সেদিন সারাদিন জেসিকা দিয়েছিলো ওম,
স্পর্শে প্রানবন্ত করেছিলো দেহের ইঞ্জিন ও তার ;
স্নিগ্ধ এক অনুভবে চোখে নেমেছিলো ঘুম,
মনের কোনায় বেজেছিলো এক আদিম সেতার।
দিগন্তের সীমানা ছিঁড়ে একঝাঁক বলাকা উড্ডিন,
অথই নীলের গভীরে উড়েছিলো ফড়িং মন ;
শরতের সাদা আকাশ ছিলো কত রঙে রঙিন !
আমরা উড়েছিলাম পৃথিবীর আরেক গগন।
মেঘবিন্যাস কেশগুলো উড়ছিলো বাতাসের সাথে,
জেসিকার শরীর চুঁয়ে পড়ছিলো স্বর্গীয় সুবাস ;
আমরা ভেসেছিলেম আবহমান এক ধারা প্রপাতে,
কী পরিস্কার ছিলো সেদিন শরতের নীলাকাশ !
সেদিন সারাদিন জেসিকা ছিলো শুধু আমার ;
আজ নেই, তাই, ভয় নেই আর তাকে হারবার।
২.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



