শাফিক আফতাব #
আধুনিক কবিতার জন্য সারারাত্রি জাগি,
শব্দ ছন্দ অলঙ্কার আর রসের ভাণ্ডার খুঁজে খুঁেজ সাড়া
সিনিয়র কবিদের কাছে করুণা মাগি ;
যদি পাই কাব্যের নতুন এক গতিধারা।
আধুনিকতার সজ্ঞা ফিকে হয়ে আসে শীতরাত্রির টালোকে,
অভিধানে শব্দ সমুহ যথেচ্ছ ব্যবহার করেছেন তুখোর কবিসকল :
আধুনিকতার কোনো বিষয় আঙ্গিক আসেনা মনোলোকে;
শ্যাওলার বিলে শুধু ফুটে থাকে সেই পুরোনো উৎপল।
কবি হতে আজন্ম করেছি কাব্যের সাধনা,
বৈষয়িক বিষয়কে ছুঁড়েছি প্রান্তরের ধুলোর ধূসরতায়,
অদ্যাবধি পাইনি কাব্যের কোনো আঙ্গিক অধূনা :
চুল পাকে আজ শহরের দুষিত বাতাসে তাড়ায়।
এত বছর পর কাব্যের আধুনিকতা বুঝিনি আমি ;
কবির মেধা আছে কি আমার ? জানেন অন্তর্যামী।
২.২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



