# শাফিক আফতাব #
সমর্পিতা, একদিন সর্বস্ব সমর্পণ করেছিলে,
নদী যেমন হারায় সমুদ্রে,
কিংবা বনভুমি যেমন উজাড় হয়।
তুমি পুঁেজার ডালার মতোন তোমার সাত রাজার ধন
তুলে ধরেছিলে,
অবিশ্বাস্য মনে হয়েছিলো এই অকস্মাৎ উপঢৌকন,
তারপর তুমি নিবিড় হলে ;
পৃথিবীর ফুলবতীবৃক্ষরা ফোটাতে থাকলো কামনার ফুল
নদীরা উচ্ছল আবেগে বইতে থাকলো
আকাশে নক্ষত্ররাজি, আর ঝোঁপের ঝাড়ে জোনাকীরা কালনিরবধি
জ্বলতে থাকলো
তোমার স্পর্শে গন্ধে পরিপুষ্ট হয়ে উঠলাম।
সেই কতদিন তুমি পাশে নেই
নদী আর সমুদ্র দেখলে আমার কষ্ট বাড়ে !
০৩.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



