# শাফিক আফতাব #
জলের রাজ্যের রহস্য অনুমিত হয় কি কোনোদিন ?
খোলা চোখে ? কিংবা কবরে আযাবের দৃশ্যাবলি ?
মরণের পরপারের অন্ধকার ? গাঢ় নিরবতা ?
তবু মানুষ অজানাকে ভালোবেসে শুকনো গাছে ফুল ফোটাতে চায়
পাথর ঘষে সৌহার্দ্যতার শিশির বিচ্ছূরিত করতে এই ঘুণের পৃথিবীতে
তবু মানুষ ভুল করে ভালোবাসে
ভালোবেসে গড়ায় বালির বাঁধ, সোনালী সংসার
তবু মানবীর তরে প্রাণ বলি দেয় বাদশাহ শাহজাহান।
জলের রাজ্যের রহস্য না বুঝে
পা দিয়েছি আগুনে, হলকায় পুড়ে পুড়ে খাঁটি সোনা হলাম
তবু লক্ষ্মীসোনাকে বুঝলাম না।
৩০.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



