# শাফিক আফতাব #
দিনগুলো গড়ায় হামাগুঁড়ি দিয়ে গেরিলার মতোন অলক্ষ্যে ;
সন্তর্পণে প্রেয়সীর কাছাকাছি হই;
ফুল ফোটাই,
পাঁপড়ি ঝরে পড়ে,
পাতা ঝরে, আর দুঃখ বাড়ে আমার।
এই তো সেদিন! ক’দিন হলো বাল্যশিক্ষা ছুঁড়ে মেরেছি,
এই তো সেদিন কিশোরবেলার খোলস পাল্টালাম,
এই সেদিন মনা খালার মেয়ে ঝাউবনে নিয়ে কানে কানে
বললো নিষিদ্ধ কথাগুলো :
তাতেই গেলিরা সময় কতদূর এগুলো ?
আসলে আমরা ক্লান্ত হই, ঘুমাই, আয়েশ করি,
গেরিলা সময়ের কোনো ক্লান্তি নেই, শ্রান্তি নেই
গন্তব্যে পৌঁছুবার তার দুগর্মমন, আপন খেয়ালে চলছেই
তো চলছেই,
আমরা শুধু মিথ্যে মোহে প্রেয়সী খোপায় অনিবার বেঁধে দেই
বেলিফুল,
রাত্রি ভোর হতেই আমাদের অনেকখানি পথ এগিয়ে নিয়ে আসে।
গেরিলা সময়।
৪.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



