# শাফিক আফতাব #
আজ মনে হয় : ‘কাল ভালো থাকবো’
কিংবা পরশুদিন ?
কিংবা তরশু !
সুখবর আসবেই আমার,
আমি ভালো থাকবোই।
দিন যায়,
পাতারা ঝরে পড়ে,
নদীরা পলির সঞ্চয়ে সমতল ভুমি হয়ে যায় ;
পাহাড় গলে গলে ররফগলা নদী হয়ে যায় ;
আমার হিউমেরাসে, বপিঞ্জরে ব্যথা জমে,
করোটির ভেতর ঘুণে পোকাড়া গায় বেলাশেষের গান,
তবু সুখবর আসেনা,
আমার ভালো থাকার ফুরফুরে ধবধবে সাদাদিন আসেনা,
আমি ক্রমাগত পুড়ে যাই :
আগামী কালের সূর্য আবার কিছু অভিঘাত নিয়ে আসে ;
কিছু বেদনার মেঘ,
কিংবা বিপর্যস্ত জীবনের কঠিন গদ্য।
৪.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



