# শাফিক আফতাব #
সত্য, তুমি আমার শান্তি,
তুমি অমাময় নিশিথে বেঁচে থাকার একমাত্র অবলম্বন,
তুমি অথই সমুদ্রের পাল,
তোমার পালকে ভর করে আমি মহাসমুদ্র পাড়ি দিলাম ;
তোমার পৃষ্ঠে ভর করে আমি নিমিষেই মহাশূন্য ঘুরে এলাম ;
সত্য, তোমাকে ভালোবেসেই আমি পেয়েছি অগাধ ভালোবাসার পল্লবিত বৃক্ষ,
তাই তুমি কি বঞ্চনা করোনি।
সত্য আমি যেদিন উপোস থাকি,
তোমার কোলে মাথা রাখলে আমার ক্ষুধা পালায়,
তোমার কোলে ভর করলেই আমি ঋদ্ধ হই ;
আমি এক নিঃসঙ্গ পথিক ; একাই পৃথিবীর তাবৎ শ্বাপদসঙ্কুল পথ
পেরিয়ে আসি তুমি কাছে থাকো বলে।
মিথ্যে, আমাকে কামুক বানাতে চেয়েছিল,
আমাকে বিলাস দিতে চেয়েছিলো,
বেগানা রূপসী নারীর দেহ দিতে চেয়েছিলো ;
নীল, নীল আলোভরা এক মদির মন্দির দিতে চেয়েছিলো ;
মিথ্যে আমাকে তার বিশাল সাম্রাজ্যের রাজা বানাতে চেয়েছিলো।
রাজা হয়নি,
ফলত আমার নুন আনতে পান্তা ফুরায়
আমি উপবাসে দিন কাটাই
তবু সত্যের ফুটফুটে শাশ্বত শিশুট যখন কোলে আসে
তখন কোনো অভাব থাকেনা আমার
আমি বিশাল সাম্রাজ্যের রাজা হই
প্রজাহীন রাজার আসনে আমার দিনগুলো শান্তিতে কাটে।
৪.০২.২০১৩
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



