শাফিক আফতাব
বেদনাপ্লুত মন বসন্তবাতাসের হলকায় বিধুরস্নাত হয় ;
অরণ্যগহীনের মরমর ধ্বনি তুলে চোখেরপ্রান্তে ঝরায় নিঃশব্দ দুঃখের জল,
ঢালু বেয়ে বর্ষার জলের মতোন নামে দুর্দশার প্লাবন :
ক্রমশ ফিকে হয়ে আসে জীবনের রঙিনসাধ।
তুমি ছিলে বলে গহন আঁধারে ছিলো পৃথিবীর গোপণ খনিজের মতোন
অঢেল রত্মরাজি,
কুষকের গোলাভরা ধান ছিলো,
ধামায় ধামায় ছিলো দুর্দিনের সম্বল :
আজ মরে গেছে ফুল ফোটা ফুলেল বৃক্ষ।
তবু যাতনামুখরতায় বেঁেচ থাকি শহরের কোলাহলে,
ঘুণে পোকাড়া খেয়ে মরে আমার শাঁস,
ক্রমশ অস্থিকঙ্কালের গিঁট হয়ে আসে নড়বড়ে :
বসন্তবাতাসে আসে অশীতিপরবৃদ্ধের নিশ্বাস।
বেদনাপ্লুতমন তবু ভোরের স্বপ্ন দেখেÑ
স্বপ্ন দেখে আগামীকালের সূর্যের রৌদ্রঝলমলদিন ;
দিন আসে দিন যায়, শুধু আয়ু হয়ে আসে ক্ষীণ :
নেপথ্যে আমায় কে যেনো যায় ডেকে !
০৫.০২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



