শাফিক আফতাব---------
বলেছিলে : আসবে, পদাতিক বাহিনী প্রস্তুত ছিলো ;
প্রস্তুত ছিলো রক্তস্রোতে অজস্র স্পন্দন ;
আকাশে গোলচাঁদ উঠছিলো,
সমুদ্র ভ্রমণে প্রস্তুত ছিলো রাজার নন্দন।
তুমি আসবে বলে লেপেছিলাম আমার উঠোন
রেঁধেছিলাম আবহমান বাংলা খাবার
তুমি এবার আমায় দেবে বলে মন
ফ্লাইট বাতিল করেছিলাম বিদেশ যাত্রার।
তুমি এলে রাষ্ট্রদূতের মতোন দিলে একগাঁদা শর্ত
যার প্রাক্কলিত ব্যায় আমার নাগালের বাহিরে
মনে হলো তুমি প্রেমিক না এক চতুর ধূর্ত
ভালোবাসা তো হয় না শর্তের বহরে।
ভালোবাসা হৃদয়ের ধর্ম, জাতিধর্মবর্ণ নির্বিশেষ
উঁচু নিচু ভেদ নেই এটা এক আবেগ বিশেষ।
২৪.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





