শাফিক আফতাব---------
মন মরে গেছে অন্তরীণ কয়েদীর মতোন, সাধগুলো হতাশার ছোবলে চোচা হয়ে গেছে, ভালোবাসাগুলো বাশী হয়ে গেছে, প্রেমগুলো যন্ত্রণা ; আর তুমি আমার কেশবতী কন্যা কেমন ভুলে গেছো আদম ব্যবসায়ীর মতোন পাষাণ প্রতারণায়। অথচ দেখো একদিন না দেখলে রাত্রিগভীরে ঘুম হারাম হয়ে যেতো তোমার, সঙ্গমের স্বাদে একদিন একটু নুন কম হলে কত রেগে যেতে। অথচ আজ দিব্যি ভুলে আছো; তুমি আর আকাশ দেখোনা, দেখোনা ধানখেতে নীলফড়িং এর নৃত্য, সকালের নরমরোদে চুলের বিন্যাস শুকোতে দেয়না পরম আদরে, রাতের বেলাকার খড়বড় খাটের শব্দ, সকালের খলবল স্নান, আর খড়খড়া মারলাগা শাড়ীর শুকনো বাসনা ! আর তোমার নরম শরীরে জনসন লোশনের মোলায়েম গন্ধ ;
সব ভুলে গেছো তুমি, তাই যায় সবাই ; যেতে হয় ; আমরা শুধু খণ্ডকালীন অধ্যাপকের মতোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার হিসেবে ক’দিন পাঠ দেই ; তারপর অবেলায় ডাক আসে মনিবের। আমাদের মন ভোঁতা হয়ে আসে ; আমরা ডিম ফুটোতে তা দিতে ঘরবাঁধি, শাবকের পালক গজালে আমাদের দায় শেষ হয়, আমরা হলুদ হতে থাকি !!...পাণ্ডুর হতে থাকি !!............
২৪.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





