শাফিক আফতাব---------
ভূ-কম্পনের মতোন কখনো কখনো কেঁেপ উঠে মন, মনে হয় কোন দূর বনে একটি ফুল থেকে পাঁপড়ি ঝরে পড়লো, কিংবা স্নেহময়ী মায়ের শরীর অসুখ করলো হয়তো, (অবশ্য মায়ের কিছু হলে আমি বিনা তারে টের পাই) হয়তো আমাদের জমির পাকাধান কেউ কেটে নিয়ে গেছে, অথবা কোনো ছিঁছকে চোর ঢিল ছুঁড়েছে আম্রবৃক্ষে।
সেসব কিছু নয়, এখন আমাদের ঘর থেকে বেরুনোই বিপদ, শুধু রাজপথ নয়, সর্বত্র চলছে ভাংচুর আগুণ, বিস্ফোরণ হত্যা আর পশুদের মতোন হিংস্রতা। মা রিং করে বলেন, হরতালে বাহিরে বেরুস না বাবা, আমি কর্মস্থলের পথে থেকে বলি, : ‘আমি তো নিরাপদই আছি মা তুমি ভেবোনা’, আজকাল মায়ের কাছেও মিথ্যে বলতে শিখেছি আমি,
তাহলে আমরা কি অগ্রে মিথ্যে পথ মাড়িয়েই যাবো ?
২৫.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





