শাফিক আফতাব--------------
পানসে লাগছে দাম্পত্যস্বাদ, বণ্টনকৃত উষ্ণতা, পরস্পরের সহাবস্থান, বড় এক ঘেঁয়ে লাগছে, তুমি একদিন আসো না ! বেড়াতে নিয়ে যাও, দেখাও ঝিলের জলের রঙিন টাকির উত্থান, জলপদ্মের ফুটে থাকা থোকা থোকা সৌন্দর্য, আমার এলোখোলাচুলে বেলি গুঁেজ দাও, পিচ্ছিল ঠোঁটের ভাঁজে দাও কেন্দ্রীয় ব্যাংকের সিলমোহর, গোয়েন্দা পুলিশের মতো শিকারের জন্য মুখ গুঁজে রাখো আমার নরম বুকে। আমাকে উত্তাপ দাও, আমি সহসাই ফুটে উঠি, আর তুমি ভূগর্ভস্থ খনিজের জন্য খনন করো আমাকে।
প্রিয়তম, তিনটি সন্তান জন্ম দিয়েছি আমি, ওর বাবা বলে : ‘ওরা নাকি দেশসৈনিক হবে’। আমিও তাই বলি, ‘তাই হোক’, অথচ আমার বেঁচে থাকায় আনন্দ নেই। এই তিনটি সন্তানের বাবা কেনো হলো একজন ঘুষখোর মেদভূড়ির মোটা সাহেব, যার মুখের গন্ধে মনে হয় আমি ভাঁগাড়ের ভেতর বাস করছি।
কোথায় আছো রাজপুত্র আমার, একবার এসো, ইঁদারায় স্নান করো একবার, আমাকে আরেকবার পূর্ণ করো। আমাকে আরেকবার বৃক্ষের ছায়ায় শিশির দাও.............
২৭.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





