শাফিক আফতাব--------------
একটি প্রাচীন ইঁদারা, সবুজ শ্যাওলা আর পিচ্ছিলতায় পরিপূর্ণ, গভীরে মুক্তার খনি। মুক্তার খোঁজে ডুবলাম, যতই ডুবে যাই, তল খুঁজে পাই না ইঁদারার। অথচ ডুবতেই পুলকেরা আমাকে ঘিরে ধরে, আনন্দরা ফুলের সুবাস দেয়, মুক্তা পাবো পাবো পাইনা। সময় গড়ায় আমি ডুবে ডুবে ক্লান্ত হই, ঘেমে ঘেমে সাড়া হই, তবু ইঁদার তল অদৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায়।
এ এক অলৌকিক ইঁদারা, এখানে কত অজস্র জলডুবুরী কালে কালে মুক্তার খোঁজে ডুবে ডুবে সাড়া হয়, তবু এর তল কোনোদিন পাইনি কেউ, ইঁদারায় থাকে রঙিন মাছের ঝাঁক, নরম আর কিছু তুল তুলে মাছ, মাছগুলো আবার হাওয়ার ওড়ে, এক সময় মাছগুলো বাতাসের ভেতর মিশে যায়।
কী এক অলৌকিক ইঁদারার : অজস্র পুরুষ যেখানে ডুবেছে আর মরেছে !!
২৭.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





