শাফিক আফতাব---------------
মানুষের চেয়ে পশুদের ভালোবাসি বেশি,
কেনোনা পশুরা প্রতারণা করেনা।
মানুষ করে।
আবার হিংস্রতায় পশুদের চেয়ে মানুষ এগিয়ে,
কামনায়, লালসায় ভোগে ; সর্বত্র।
পশুরা খাদ্যে ভেজাল দেয় না।
ঘুষ খায় না।
ধর্ষণও করেনা।
তবে খাবার কাড়াকাড়ি করে।
কিন্তু নিজের উদর পুর্তি হলেই দীর্ঘ এক ঘুম।
আর সঙ্গিনীর লেজের নীচে এক চুম।
কালো টাকা সাদা ; তাও করেনা।
তার ব্যালেন্সের দরকার পড়েনা।
তার কোনো পাঠশালা নেই,
তবে প্রকৃতির স্কুলে পড়েই সে এক সার্থক পিতা কিংবা মাতা হয়
না খেয়ে শাবকের মুখে তুলে দেয় উপার্জিত খাদ্য।
২৭.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





