শাফিক আফতাব-----------
তবু ওখানেই যেতে হবে, ওখানে আগুণের ফুলকি, ওখানে শুধু অপচয়, ওখানে গেলে মানুষ, মানুষ থাকেনা, পশু হয়ে যায়, তবু ওখানেই যেতে হবে। তবু মানুষকে হারাম খেতে হবে, অপরের ফুলবতী শয্যায় আরাম করতে হবে। মিথ্যে বলতে হবে, প্রতারণা করতে হবে। নারীদের বাগে ফেলে সতীত্ব হরণ করতে হবে।
পাঠ্যবই তো কম ছাপছে না বাংলাদেশ সরকার। স্কুল কলেজ ইউনির্ভাসিট দিনে দিনে বাড়ছে, বাড়ছে মক্তব মাদ্রাসা আর মসজিদের সংখ্যা ; তবু ওখানে কেনো যেতে চায় মানুষ ? সুচেতনার সাথে পাল্লা দিয়ে কেনো বাড়ে অবাঞ্চিত লতাগুল্ম।
হে সৃষ্টির সেরা মানবকুল, আসুন আমরা শুভ্রতা গিলে গিলে খাই..............
২৭.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





