শাফিক আফতাব ------
উষ্ণতায় জেগেছে নিথর এক জীব
চোখ মেলে দেখছে সে আকাশের মুখ
শিখাহীন সে জ্বেলেছে আলোর প্রদীপ
সে আলোয় নেমেছে তার মনের সুখ।
এভাবে তোমার উত্তাপে ফোটে পাষাণফুল,
হৃদ্যতায় নদীরা কলকল বয় নিরবধি
হাতহীন পাহীন প্রখর জীব এক করে বসে ভুল
নদীর মুখ খুলে দাও তুমি একদা যদি।
তোমার নদীতে ঘুরে বেড়ায় রঙিন রঙিন মাছ,
জালে আটকাতে কত গোয়েন্দা কৌশল ;
রঙিন হয়ে আসে রাতের আঁধার আকাশ,
আবহমান ট্রেন চলে মধুর ; অবিরল।
ট্রেনের ইঞ্জিনে থাকে কঠিন মাস্টার,
গার্ডের হাতে সংকেত সবুজ পতাকার ।
লাল পতাকায় জেনো ট্রেন যায় থেমে ;
ভালোবাসা ফুটে তখন, কামে নয় প্রেমে।
২৮.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





