শাফিক আফতাব--------
বৈশাখের বর্ষার জলে ডুবে গেছে নালা ডোবা বিল ;
বৃষ্টির ঝাপটায় বধুঁর দেহে নেমেছে খল্সে মাছের উচ্ছলতা ;
নুতন জলে ধুয়ে মুছে সে আজ আহা কেমন অনাবিল !
মেঘলা দিনে সে ভাঙতে চায় নির্জন কামরার নিরবতা।
কচুপাতায় মুক্তাবিন্দুর ফোটা ফোটা জল ঝরছে তার
অমূল্য রতনের নরম দেহের শরীর ছুঁয়ে ;
চোখে তার দেখি মিটি মিটি ; যেন অজস্র কোটি তারার ;
ভোগা চেলেছে নতুন অঙ্কুর ; তার নরম স্নিগ্ধ ভূঁইয়ে।
বিকেলের ভাতঘুমে বধুঁ আজ নিবিড় হলো মত্ততায় ;
ময়ূরের মতোন পেখন মেলে বুঝালো হৃদয়ের খবর,
ওদিকে গুন গুন কে গায় হায় বৃষ্টির ঝাপটায় !
তাই দেখে যে নেচে মরে, আকাশের পাড়ে ; নটবর।
নতুন জলের মাছের মতোন বধুঁ আমার আজ কেমন উচ্ছল ;
নতুন জলের দেহের গন্ধে আহা কী আনন্দ আর সুধা প্রবল!
নিসর্গ : ঢাকা
১৬.০৫.২০১৩(সন্ধ্যা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


