শাফিক আফতাব
কপালে নেই, বিলাস আনন্দ আর সুখের দুফোটা জল ;
ভাগ্যহত সৈনেকের করুণ পরিণতির ট্র্যাজেডি,
আমার আঙিনায় বাজবেনা আবহমান বধুঁর ঝুমঝুম মল ;
আমার ঘরে মিটিমিটি জ্বলবে না ভালোবাসার দেউটি।
ভালোবেসে কাছে এসে কেউ দেয়নি একটি গোলাপফুল,
মুখে তুলে দেয়নি কেউ খাঁিট গাইয়ের এক গ্লাস দুধ ;
আমি তো নই ভাই পাথরের মুর্তির প্রাণহীন পুতুল,
আমারও তো ভেতরে আছে বোধ-চেতনা একটুও মুরুদ।
আমিও তো মানুষ, ভালোবাসার সাধ আমারও জাগে,
আমারও জীবনে বসন্ত নামে চৈত্রে নয়তো মাঘে,
অথচ দেখো জীবনে আমার আজ এই করুণ পরাজয়
অর্থ নেই বিত্ত নেই, ভালোবাসা,প্রেম দূরে পালায়।
আজকের এই নগ্নতা ভালোবাসা নয়, যেন পশুদের কাম
এ যুগে এই ভালোবাসার কাছে আমি যে হেরে গেলাম।
নিসর্গ : ঢাকা
১৭.০৫.২০১৩ (সকাল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


