শাফিক আফতাব---------
কত করে তোমাকে বলেছিলাম, ওখানে যাবেনা
আগুনে দেবেনা হাত,
তবু তুমি আগুন নিয়ে খেলতে ভালোবাসলে।
আগুন ! সে ভয়ঙ্কর এক প্রতাপ,
আগুন, সে তো ভস্ম করে মাটি, নদী, নক্ষত্র, জল ;
পৃথিবীর তাবৎ বস্তু,
এমনকি বাতাসকে পুড়ে সে ছারখার করে।
মানবী !
সেতো আগুন !!
তাকে নিয়ে খেলতে কেনো গেলে যুবক ?
জানোনা ? আগুনে পুড়ে খাঁটি সোনা হয় !
আগুনে পুড়ো এখন, খাটি সোনা হও !
তবে দুঃখে কেনো ভাসাও, কষ্টে কেনো কাঁদো, আর যন্ত্রণায় হাপাও !
আগুনের কুণ্ডে মুখ ডুবে উত্তাপ নাও, দেখবে ঝিনুকের প্রদাহের মতো
তুমি মুক্তা জন্ম দিয়েছো, ভালোবাসার মুক্তা !
আর ওটাই সাত রাজার ধন !
পৃথিবীতে বেঁচে থাকার আনন্দ একমাত্র।
নিসর্গ : ঢাকা
১৮.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


