শাফিক আফতাব------
মিশুর চেয়ে মিশুর মাই আমাকে বেশি ভালোবেসেছিলো,
কাঁটা বেছে পাতে দিয়েছিলো মাছ ;
মাতৃত্বের সবটুকু নির্যাস দিয়ে আপন করেছিলো ;
জীবনে দেখিনি এমন মাতৃত্বের প্রকাশ।
পাশে বসে মুখে তুলে দিয়েছিলো ভাতের লোকমা,
তখন সাতাশ বছরের যুবক আমি অবিকল শিশু ;
তিনি আবহমান এক জননীর শাশ্বত প্রতিমা ;
খুব পাশাপাশি নিবিড় বসে আমি আর মিশু।
আমাদের দুজনকে দেখে তিনি চোখে ঝরান দুফোটা জল,
ব্যাংকার স্বামীর অকাল প্রয়ান মনে পড়ে তার ;
বেঁচে থাকলে, দেখে ; হতেন হয়তো ; উৎফুল্ল উতল ;
কী সুন্দর হতো আমাদের নাগরিক সংসার !
সেই সাতাশ বছরের যুবক আমি আজ সাঁইত্রিশ বছের মানুষ ;
কোথায় চলে গেছে মিশু আর মিশুর মা নেই কোনো হুশ !
নিসর্গ : ঢাকা
১৯.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


