শাফিক আফতাব------------
রাতের বেলা তিনি একপেট পেট পুরে খান, নাক ডেকে দিব্যি এক ঘুম,
বাংলামদের সাথে ষোলবছরের এক বালিকার গালে নরম এক চুম ;
আমাকে বিদেশ পাঠানোর টাকা দিয়ে তিনি কিনেন বেশ্যার পায়জামা ;
সিঙ্গাপুর বিমান বন্দর থেকে দুদিন জলে খেটে এসে দেখি, উধাও মামা।
আইনে অধ্যায়নে চুরির সজ্ঞায় পড়েছি কারো কিছু না বলে নেয়া চুরি,
আর কাউকে কোনো কাজ করিয়ে দেয়ার নাম প্রতারক চিটার বাটপার ;
অথচ আমরা অন্যের হক কেড়ে, অধিকার ছিনিয়ে কিনি প্রেয়সীর চুড়ি ;
অথচ তারাই সমাজে ধর্তাকর্তা, সাহেব আর নামের শেষে পদবী সরকার।
হালাল আর হারাম শব্দ দুটি বর্তমানে হারামের ঠেলায় হালাল বড় কাবু,
দেখুন সুদঘুষ, টেন্ডার বাগানো, নিয়োগ ও বদলীবাণিজ্য ব্যয় কত,
তারা বিদেশে পিকনিকে যায়, খোলা মাঠে চুড়–ইভাতি, টাঙিয়ে বিশাল তাবু ;
আমাদের নুন আনতে পান্তা ফুরায়, পুর্বপুরুষের পাপ, আমাদের ভাগ্যহত।
এক নটীপুত্র আমার বউয়ের বদলী করাতে নিয়েছে ঘামের একগুচ্ছ টাকা
একলক্ষ বার তার কাছে গিয়ে খেয়ে এসেছি চরম অপমান আর গলাধাক্কা।
১৯.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


