শাফিক আফতাব---------
তোমাকে ফেরাবার জন্য একলক্ষ বার নত হয়েছি অর্ধস্তন কর্মচারীর মতোন ;
তবু তুমি নারী অধিকারের কথা বলো, নারী চেতনার কথা বলো,
আমি বললাম : চেতনা আর অধিকার এক জিনিস নয়, প্রেম অমূল্য রতন ;
এই ভালোবাসা আর প্রেম ছাড়া আধুনিক সমাজেও সংসার অগোছালো।
তুমি কতিপয় কিছু শিক্ষিত ভদ্রইতরের কথা শুনে রাজপথে নামলে,
লিঙ্গভেদ ভুলে গিয়ে উচ্ছৃঙখলতাকে বললে আধুনিকতা ;
আবহমান বাঙালির সুখী পরিবারের অটুট বন্ধনে বিষ ঢাললে,
কফি হাউজ, নাইট ক্লাব, আর অপসংস্কৃতির স্রোতে লিখলে অশ্লীল কবিতা।
ধর্ম সমাজ রাষ্ট্র যাই বলো সবটাতে একটা শৃঙ্খলা তোমাকে মানতেই হবে ;
কোনো নিয়ম বা শৃঙ্খলা না মেনে অবাধ চলাকে বলে পাশবিক আচরণ,
সত্য সুন্দর সততা আর ঈশ্বরের অস্তিত্ব এগুলো তোমাকে পথ বাতলাবে,
যাচ্ছেতাই চলাটাই আধুনিকতা নয়, স্মার্টনেস নয়, এগুলো সমাজের পয়জন।
আধুনিক দম্পত্তির মধ্যে বলতে শুনি, বাকবিতণ্ডা আর কথিত অধিকার কথা ;
কথায় কথায় ঝগড়াঝাঁটি, নিযার্তন, মারপিট আর দেকি ছেঁড়া কাবিনের পাতা।
নিসর্গ : ঢাকা
১৯.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


