শাফিক আফতাব----------
কোনো অঙ্কের উত্তর মিললোনা আর, বাবা, আপনার প্রস্থানে,
ছাদহীন আকাশের নিচে তাই বসবাস এখন আমাদের ;
ব্যাঙে চ্যাইট মারে, নপুংশক বকা দ্যায় ; বেঁচে থাকি ধুরপুর প্রাণে,
সবকিছু ভুল হয়ে গেলো, বেকার পড়ে আছে, খাতা হিসেবের।
নিসর্গ ভ্রমনে, ভোজন আয়োজনে আর সুসংবাদের কোনো বার্তায় ;
চোখে জল ঝরে, আপনি নেই বলে ; উপভোগগুলো আমার যন্ত্রণার বিষ ;
আর কোনো কিছু হারাবার ভয় নেই আর, এই শূন্য ধরায়,
আপনিহীন আমাদের গ্রামে তেলাপোকা এখন তুখোর নকলবীশ।
দেখেছি শত্র“ দমনে আপনি একাই একটিমাত্র লাঠিতে সমরাঙ্গনে ;
আগপিছু ডর নেই, সামনে চলছেনই, শুধু সত্য আপনার সাথি,
সারাটি জীবন সংগ্রামে প্রেমে ঘামে কী ঐশ্বর্য অর্জন মনের গহনে ;
মিথ্যের সাথে আপোষ নয়, জীবে দয়া ; এই ছিলো আপনার প্রতীতি।
আপনিহীন ছাদহীন খোলা আকাশের পাড়ে ঝড়ের তাণ্ডবে কাঁপে প্রাণ,
বেঁচে আছি তবু ; যেটুকু দিয়েছিলেন পাঠ ; আর সত্য সুন্দরের গান।
নিসর্গ : ঢাকা
১৯.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


