শাফিক আফতাব----
আমার ভাগ্য বড় বেশি ভালো
ঘনিষ্ঠতা বাড়ে মেধাবী মানুষের সাথে
সর্বকালের সেরা ভিলেনদের সাথেও বাড় হৃদ্যতা
তাদের থেকে শিখে নিই জীবনের পাঠ।
মেধাবীরা জানেন, পৃথিবীর উত্তরের শেষতম বিন্দুর যে জলাশয়টি আছে ;
তার মধ্যে কত কেজি মাছ পাওয়া যাবে,
সৌরজগতের পথ ইটপাথরের বাঁধাই না রাবারের ?
সাইবেরিয়ায় কতগুলো শীতের পাখি বাংলাদেশে আসে ?
যেমন এক মেধাবী ক্রিকেটবিদের সাথে সেদিন পরিচয় হয়,
তিনি ক্রিকেট খেলোয়াড়দের পৃর্বপরুষের কার কত বিঘা জমি ছিলো ?
কে কাকে ধর্ষণ করে কোথায় গর্ভপাত ঘটায় ?
খেলোয়াড়দর জন্ম তারিখ শুধু না মিনিট সেকেন্ড পর্যন্ত জানা
সেই ভদ্রবাবার মেধাবী পুত্রের।
ভিলেনের কথা যদি বলি,
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার সেক্সপিয়ারের সৃজ্য চরিত্ররা পরাজিত
তাদের নিপুণ অভিনয়শৈলিতে
তারা এমন সুক্ষè পর্যবেক্ষণে অভিনয় করে
মনে হয আরেক ঈশ্বরের সৃষ্টি এই বান্দা।
ইয়াগোর দাদা সেই জারজের পূত্র।
নিসর্গ : ঢাকা
২২.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


