শাফিক আফতাব----------
খাবার আগে কেবলই মনে হয়, আমি কী খেলাম, কার খেলাম
নিজের কায়িকের বা বাবার ?
না শ্বশুরের দেওয়া যৌতুকের, না আপনা ব্যবসার না অন্য কারো ?
না কারো পাকাধানে মই দিয়ে, না ইতিমের হক মেরে ?
টেন্ডার বাগালাম না ? ভাউচার সৃজন করলাম ? না চোরের মাল ভাঙলাম ?
না খাদ্যে ভেজাল দিলাম ? না বিদেশে লোক পাঠিয়ে বখসিস পেলাম ?
ঘুষ খেয়েছি ? না বউয়ের হার চুরি করেছি ?
জমির দালালি ? না খেটে খাওয়া মানুষের মতো মাঠে জলে ময়দানে অফিসের কামরায়
বুথ হয়ে কাজ করেছি ?
না খোলানে ভেঙেছি ইট ?
আমি মাস শেষে যে বেতন পেলাম বা বাবার বা আমার জমির যে শষ্য হলো ?
তাই খেলাম কি আমি ? না আজকে কারো অতিথি ছিলাম ?
খাবার আগে কেবলই মনে হয়
এশা মাছি পড়েছে কি এতে, হালাল নামক যে শব্দটি ধর্ম বইয়ের অপরিহার্য অঙ্গ
তার ছোয়া কি প্রতিটি ভাতে আছে ?
এই হিসাব কেউ করেছি একদিন ? করে দেখিনা, দেখি, আমাদের স্বাভাবিক জীবন
নদীর মতো চলে ? না থেমে যায়, না হারাম খাওয়ার অপরাধে পঙ্গু হয় ? অথর্ব পড়ে থাকে ?
নিসর্গ : ঢাকা
২২.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


