শাফিক আফতাব----------
অন্এুষণায় রাতের আধাঁর গাঢ় হয়ে আসে, চোখের পাতা ভারি হয়ে আসে ;
তোমাকে ছায়াবাজির মতোন অষ্পষ্ট মনে হয় ;
মনে হয়, কেউ একজন, তুমি ছিলে আমার জীবনে, হৃদয়ের পাশে ;
ছিলো কিছু সম্পর্ক, ফুলের দোকানীর মতোন, ছিলো কিছু অন্বয়।
গাদা গাদা বইয়ের কালো অক্ষর হতে জোনাকীরা সোল্লাসে বেরিয়ে আসে ;
ঘুমের ঘোরে তারা হয়, রাতজাগা ঝিঁঝিঁ পোকা ;
শীতের সাথে যেমন হৃদ্যতা হয়, নতুন বধুঁর সাথে ভালোবেসে ;
অন্ধকারে ভালোবাসা হাতড়ে মরি, নিজকে ঠেকে আস্ত বোকা।
ভালো না বেসে বেসে পতিত জমির মতোন হৃদয় আমার আজ ভীষণ উষর ;
প্রিয়তমার চোখের দিকে তাকানো ভুলে গেছি আজ ;
তাকাতে আজ কেমন যেন লজ্জা করে ভর,
অনুএষণায় হয়েছি অসামাজিক জীব, পুথক হয়েছে আমার সমাজ।
বুথ হয়ে পড়ে থাকি, আবিষ্কার করি নতুন তথ্য, উপাত্ত ;
সমাজ সংসার ভুলে, পৃথিবীর গভীর থেকে বের করে আনি জীবনের তত্ত্ব।
নিসর্গ : ঢাকা
২২.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


