শাফিক আফতাব=========
বর্ষণদিনে আজ কোথাও যাবোনা, আজ সারাদিন তোমাকে নিয়ে মথুরা যাবো
চণ্ডিদাসের রাধা হবে তুমি আর আমি পাগল কানু
হৃদয়ের উত্তাপে বহুদিনের সঞ্চিত প্রেম আর ভালোবাসা বর্ষাবো
আমরা লুকোবো গহন পুলকিত রাজ্যে আজ ; মেঘের আড়ালে যেমন ভানু।
পুষ্প ঘ্রাণে প্রাণে ভাসবে বৈষ্ণব্য কবিদের প্রিয়বিহনের বেদনা
বেদনার পুলকে তুমি আমি বহুদিন উপোস থাকা আবেগে আজ ;
মিটাবো পুরোনো জীবনের যত কামক্রোধ আকাক্সক্ষা আর লেনাদেনা,
আমরা আজ মাটির গহনে ডুবে যাবো, ব্যর্থ আজ আমাদের দেশ আর সমাজ।
আজ এই টাইলস ফ্ল্যাটের কামারায় কেউ নেই আমরা দুজন নব-দম্পতি
আর আছে আমাদের কল্পনার ফুটফুটে একটি কচি সতেজ সন্তান ;
যে এইমাত্র মিলনে চুক্তিবদ্ধ হয়েছে ঈশ্বরের সভায়, আসবে সম্প্রতি ;
আমরা দুজন খোলা দেহে, পাতলা নক্সীকাথার ভেতর ভাসায়েছি সাম্পান।
আজকের মিলনে সুসন্তান আসিবে, মেধাবী ; আর অন্তত ঘুষখোর হবেনা ;
আজ কোনো কাজ নেই এই বর্ষণদিনে, এসো, মন খুলে হে আমার প্রিয়তমা।
নিসর্গ : ঢাকা
২৩.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


