(কবি খোন্দকার আশরাফ হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি)
আলগোছে নিঃশব্দে সময় কাটে
পাঁজরের খুঁটিতে ব্যথা জমে কালের সঞ্চয়ে
উচ্ছিষ্ট আর বাঞ্চিত চুলগুলো সময়ের দেহ থেকে কে যেনো ছাটেঁ
মানুষ তবু চলে অহংকারী দুপায়ে।
আপনি নিভৃতে নির্মান করেছেন জীবনের পংক্তি
নান্দনিক ঘ্রাণে প্রাণে আমাদের বহুত কাল দিবে চেতনার স্ফূরণ
মানুষ ও জীবনকে আপনি দিয়েছেন বোধের উক্তি
আপনার কাব্যকথা আমাদের দেবে শাশ্বত অনুরণন।
বাজে কিচু লোকের কৃর্তানুষ্ঠানে কত মুখোশপড়া মানুষের ঢল
অথচ দেখি কেমন সাদামাটা ঘরোয়া আপনার প্রস্থান
কতিপয় কবি আর পাঠক হৃদয়ে আপনি সতত সচল
কী প্রয়োজন বলুন মিথ্যা আর মিথ্যুকের কীর্তন আর গান।
আপনি গেছেন দেহান্তরে, বেঁচে আছেন আমাদের বোধের ভেতর
মৃত্তিকায় মিশে উর্বর ভূমি হয়ে ফলান প্রতিটি আগামীর পর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



