ভালো লাগাগুলো ভারি হয়ে এলো
আর তুমি গাঢ় হয়ে এলে
আকাশ মেঘ করে এলো !
আজ তোমাকে পেলে,
হবো ভীষণ অগোছালো।
এসো পাতাল রেলে আমরা ভ্রমণ করে আসি সাইবেরিয়ার দীর্ঘ পথ
মৃত্তিকার গভীর থেকে তুলে আনি মনি-কাঞ্চণ আর মুক্তার দানা
তোমার আমার পরস্পরের আছে যে বিনাতারের এক যাদুর রথ
তাই বেজে এসো গান গাই তানা না তানা না।
এসো এইমাত্র ফোটা ফুলের মতোন
কিংবা বপণের উপযোগী রবিশস্যের তৈরী জমির মতোন
এই গ্রীষ্মে উষ্ণ হিমের ভেতর
নিয়ে এসো মধু রং কথোপকথন।
ভালো লাগা গুলো ভারি হয়ে এলো
আজ আমি হায় কেমন অগোছালো !
১৭.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



