নটী যদি ঘটি ঘটি প্রেম দেয়
তোষামুদে যদি দেয় বাটি বাটি তেল
যদি কড়া রৌদ্রে পাকে আমাদের বৃক্ষের বেল
তাতে কাকের কী বিষয় আশয় ?
নটীদের আজ অবিকল অভিনয়
এদেশে আজ নাট্যসাহিত্যের ভরপুর বিকাশ
আসল নকল আজ বোঝা বড় দায়
বুঝা মুসকিল কে খেলে পাশা আর তাশ।
তুমি ভালোবেশে চোখে জল ঝরাও
অথচ সময়ের ধাক্কায় ন্যুজ্ব হয় তোমার প্রেম
দেখো মানুষ আজ খেতে ভালোবাসে ফাও
রাতের আঁধারে মানুষ আজ খেলতে ভালোবাসে গেম।
মানুষ আজ মানুষ নেই অমানুষ কিংবা অতিমানুষ যেন
মানুষের মানবতা আজ সাত রাজার ধন যেন।
১৭.০৬.২০১৩
[ চারিদিকে জীবনের সমুদ্রসফেন, মানুষের মানবতা আজ সাত রাজার ধন যেন]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



