আমি কতবার কত আঘাত সংঘাত আর প্রতিঘাত সয়ে সয়ে
দুটো ফোটা মানবতার শিশিরের জন্য দীর্ঘরাত্রি ঘিরে ভরালাম অপেক্ষার শব্দমালা
মানুষ তবু শুধু ভাষণ দেয়
উত্তপ্ত আর প্রাঞ্জল ভাষায় ব্যঞ্জিত শব্দতরঙ্গে ইথারে ইথারে ছড়ায় নীতিবাক্য আর
ধর্ম কিংবা রাজনীতিকথন
কিংবা এই সমাজ আর দেশকে নতুন করে ঢেলে সাজবার কথা।
আমরা নেতা বদলাই
নতুন নেতার কাছে প্রাণের দাবি পুরন হবে বলে ব্যালোটে বৃদ্ধাঙ্গুলির ছাপ মারি
নতুন সমাজ বিনির্মাণের জন্য স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াই
নীতিকথা আর মানুষের মানবতার শব্দাবলি সারা বছর মলাটবন্দি করে ছাপাখানা গুলো
অথচ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নামি মিথ্যে মেকি আর
বিকল্প পথে অর্থ অর্জনের পন্থায়
বাইশটি বছর ধরে শেখানো তোতা পাখির নীতিবুলিগুলি শোষণের গুলি হয়ে বিদ্ধ হয়
হাভাতে আর মৌলিক মানুষের দেহ বিদীর্ণ করে।
তবু আমি আর কতিপয় আমরা
সিটিবাসে হকারের মতোন মানবতার দুটো ময়লা পয়সা পেতে ভিক্ষা মাগি
তবু মানুষ আজ বড় সচেতন, মিতব্যায়ি
কেনো তারা যত্রতত্র বিলাবে মানবতা নামক দুটো চকচকে টাকার নোট
তারা পরকীয়া ফুলবতী বিছানায় মাতাল হয়ে পাতাল ছুবেঁ
তারা আধুনিক ইমারতের শুভ্র ফ্লাটের কামরায় টকটকে বঁধুর গালে দেবে
প্রথম শ্রেণির কর্মকর্তার সিল
তারা কোটি টাকার মালিক হয়ে রাজনীতি করবে
তারা বাদশার মতোন আয়েশ করে পায়েশ খাবে আর খায়েশ মেটাবে মানুষের হকের টাকায়।
মানবতা বিপন্ন আজ আধুনিক মানুষের কাছে !
১৯.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



