শাফিক আফতাব--------
আমি মানুষের কাছে গিয়েছি
বিনীত আর আনত মুখে সেনাকায়দায় স্যালুট দিয়েছি
বিনিময়ে করুনা চাইনি কিছু
চেয়েছি সত্য আর সুন্দরের আর শুদ্ধতার কয়েকটি শব্দ
তারা মুখে বুলি ছুড়েঁছে
অবৈধ প্রজননে তারা আর কোনদিন ইতর সন্তান জন্মাবেনা
তারা মেডিকেল চেকআপের পর
শুদ্ধ বীর্যে মিলনকার্যে শামিল হবে
তারা সৎ রুজি আর বৈধ উর্পাজনে করবে নিত্যকার যাপিত জীবন
অথচ তারা কথা দিয়ে কথা রাখেনা
তারা কুকুরের মতোন যত্রতত্র মিলিত হয়
তারা সিংহের শিকারের মতোন শিকার নিয়ে টানাটানি করে
তারা অন্যের অর্থে যাপন করে পরজীবীজীবন
হে মানব সন্তান
মানুষ পশুর মধ্যে কি কোনো পার্থক্য নেই ?
যদি থাকে, তাহলে স্বাবলম্বি হও না কেনো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



