শাফিক আফতাব-----------
প্রতিদিন ভাবি কালকের দিনটা হয়তো ভালো যাবে
আজ যেটুকু ভুল হলো কাল সেটুকু করবো না।
আজ বাজে কিছু লোকের সাথে বাক্যব্যায় হলো
কাল আর হবেনা
আজ মিছামিছি কিছু সময় ব্যায় হলো
কাল আর হবেনা
আজ শহরের যানজটের মাত্রা বেশি ছিলো
হয়তো কাল সেটা হবেনা
আজ বাতাসের আদ্রতা যেমন ছিলো
কাল থাকবো পরিমান মতো
আজ অবৈধ চাহনিতে পঙ্কিল করে তুললাম দৃষ্টি
কাল সকালে কৃত্রিম ঝর্ণায় স্নান সেরে পরিশুদ্ধ হয়ে উঠবো
আজ প্রিয়তমা যেভাবে বকলো
কাল হয়তো ঠিক হয়ে যাবে।
আজ সহকর্মীরা যেভাবে আমার ছোট নামের পড়ে কালী বসালো
কাল হয়তো বসাবেনা
এভাবে ভাবতে ভাবতে দিন ফুরালো
তবু শুঁয়োরের পেটে মানুষ হলো না
শান্তি আর স্নিগ্ধতা আর শুদ্ধতার পবিত্রজল মেঘ গলে গলে পড়লো না
আমি আসন্ন শান্তির আশায়
শহরের অভিজাত হোটেলের বেশ্যাকে দেখালাম বৃদ্ধাঙ্গুলি
অবশেষে শান্তি বলে কিছু আসলো না আমার জীবনে
তবু কুকুর আল শুয়োরের সাথে গরু আর ছাগলের সাথে
আমাকে মিছতে হলো
মূলত আমিও গরু হয়ে গেলাম, ছাগল হয়ে গেলাম
পূর্বজনমে পাপিষ্ট এই দেহ
কুরে কুরে শেষ হয়ে গেলো।
২৪.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



