চোখের জলের দাম দিতে গিয়ে আমি আজ ফতুর হতে চলেছি
তোমাকে ভালোবেসে আজ আমি দেউলিয়া ঘোষিত হয়েছি।
তবু প্রেম বলে কথা ,
প্রেমের মরা জলে ডোবেনা।
ভালোবাসায় পাথরে ফুল ফোটে, পাখাহীন উড়ে যায়,
অনন্তের পাখি ,
ফুলহীন স্বর্গবতী হয় কুড়েঁ বিছানা।
চোখের জল সেকি মানবতা না ভালোবাসা ?
না নিপুণ অভিনয়ের সাজঘর ?
তুমি যে ভালোবাসা দিলে, কাছে এসে খুলে দিলে রাজবাড়ির দরবার
চোখের জলে ভাসালে ভালোবাসার নৌকো,
তবু তোমাকে যেন মনে হয় ভালোবাসা খেকো।
চোখের জলের দাম দিতে গিয়ে
আমার আজ পুজিঁপাট্টা বলে কিছু নেই
বুকের গভীরে মানবতা আর ভালোবাসা নামক শব্দদুটো ছাড়া আমার আর
মূলধন বলে কিছু নেই,
পুজিঁ বলে কিছ নেই,
কয়েলের মতোন এই শব্দদুটো ভেঙে আমি আর কদিন খাবো ?
দিন যাবে তো আমার ?
জীবনের দিনগুলো ................... ?
২৪.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



