শাফিক আফতাব---------
পাললিকা, এই শহরে তুমি ছাড়া আমার আর কেউ নেই
তোমার সাথে সেই প্রথম দেখা সতের নয়াপল্টনে
তুমি ব্রাহীন কামিজে গার্হস্থ্য কার্যাবলী করছিলে
জৈষ্ঠ্যের দুপুর ছিলো সেদিন,
নির্জনবাসাটায় তুমি একা,
বেহুলার বাসর ঘরের মতোন তুমি ইনটেক ছিলে
দরজার ওপার থেকে তোমাকে দেখছিলাম
তোমার দেহলতা থেকে সুবাস ছড়ছিলো
অথচ তোমাকে দেখার সেই স্বাদ আজও মনে আসে
মনে হয় প্রথম ফোটা ফুলের ঘ্রান নিয়ে তুমি আজ নারীত্ব রক্ষার জন্য
দরজার হুক ঠিক মতোই লাগিয়েছো।
আজ কতটা বছর কেটে গেলো
এই শহরে তুমি ছাড়া আমার আর কেউ নেই
একই বিছানায় সঙ্গী হবার চুক্তি সম্পাদিত করতে পারিনি আমি
তবে মনের শয্যায় তুমি নিত্যই শুয়ে থাকো
তুমি অধ্যাপনা করছো
আমিও তাই
মাঝে মাঝে কথা হয়, বলো, চলো বুড়িগঙ্গায় স্নান করি
কিংবা ধলেশ্বরীর সাদা জলে
কিংবা বলো শীতলক্ষার তীরে ঘুরে আসি না একদিন।
আজও ভয় হয়, পাছে আবার হুক লাগায়................
২৪.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



