শাফিক আফতাব----------
তোমাকে ফেরাবো না আর, উড্ডিন হও.,
অবাগাহন করো, বিরচণ করো, চষে বেড়াও ; এই বেহায়া শহর
তোমার বারুক কদর।
তোমার বেশে. ভূষণে, কথায় একজন টাটকা আধুনিকা তুমি,
তোমার চলনে, বলনে, মননে তুমি অভিজাত রমণী
অথচ তোমার কোনো ঘর নেই
তোমার কোনো পর নেই
সবার ঘর তোমার ঘর
সব পর তোমার একান্ত আপন মনের ভেতর।
যুগ বদলায়
মানুষও বদলায়
ঢোলা পোশাক কেটে টাইট করে
কিংবা টাইট পোশাকের সেলাই খুলে দিয়ে ঢোলা করে
চুলগুলো স্বর্ণলতার মতোন লম্বা করে
আবার কেটে সেটে ডিফেন্সের সৈনিক হয়
তুমিও তাই হও, যুগের দোতরা বাজাও........
তুমি সময়ের বদলে বদল হও
কথায়, কর্মে, মর্মে,
ঐতিহ্যের গোঁড়া কেটে পাশ্চাত্য হও
আবার পাশ্চাত্য পরিহার করে গোঁড়া হও
হতে হতে তোমার উশৃঙ্খলতাই একটি একটি রীতি হোক
একটি সংকর জাতীর ঐতিহ্য হোক....................
২৫.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



