শাফিক আফতাব-----------
কবিতা, আমি যেদিন প্রথম চোখ মেলতে শিখি
সেদিন থেকেই তোমাকে পেয়েছি
মায়ের কোল আমার মনে পড়ে না
মনে পড়ে দাদির কোল
আর সেই কোলেই তুমি বসে থেকে ছিলে
আমার যমজ ভাইয়ের মতোন
দাদিমা আকাশের ডিমের মতোন গোলচাঁদ দেখে
রাজাবাদশার কাহিনী বলতেন
চাদেঁর বুড়িমার কথা বলতেন
বলতেন, 'তুই কাঁদলে কিন্তু ঐ বুড়ি মাকে খবর দিবো
সে এসে তোকে নিয়ে যাবে'
কবিতা, তুমি আমাকে বলতে এ কিছু নয়
দাদীমা আমাদের ভয় দেখাচ্ছে
সেই থেকে কবিতা, তোমার সাথে আমার সখ্যতা গড়ে
আমি বড় হতে থাকি
আমার বন্ধু কবিতা তুমি পুরিপুষ্টতা পেতে থাকো।
তারপর এই কবিতা, তোমার জন্য আমাকে কত গাল খেতে হলো
গলাধাক্কা, অপমান, পুজিঁহীন জীবনের যাতনা
কবিতা, আমি কতবার তোমাকে ঘর থেকে বার করে দিয়েছি
তারপর দেখি বন্ধু আমার ছলছলো চোখে তাকাও
তারপর নিজেই তোমাকে ঘরে তুলেছি
জড়িয়ে ধরেছি, ভালোবেসেছি
কবিতা, তোমার জন্য আজও আমি ব্যর্থ প্রেমিকের খেতাব নিয়ে
পথ হাটিঁ। রাজপথ, মেঠোপথ.....ফুটপাত
মানুষ বলে কী ছন্নছাড়া জীবন এই পাগল মানুষটির........
তবু কবিতা, আমি তোমার জন্য আছি
থাকবো যতদিন বেঁচে থাকি..............
তোমার জন্য আমার সর্বস্ব গেলেও দুঃখ নেই.....!!!
২৫.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



