শাফিক আফতাব-----------
তোমার গোলাভরা ধান ছিলো, অনুভবময় একজোড়া আবহমান ধান
তোমার পুকুর ভর মাছ ছিলো পুলকময় স্বর্গবতী রঙিন মাছ
তোমার মসৃণ এক রাজপথ ছিলো, এক লতাঘন অরণ্য।
তোমার দিকে তাকালে মনে হয় আমার দরকার নেই পৃথিবীর আর কোনো নিসর্গলোকের
তোমার এলোকেশ দেখলে মনে হয় গভীর অরণ্যের এক স্নিগ্ধ অপার সৌন্দর্যভূমি
তোমার গলার হারগাছি দেখলে মনে হয় কোনো নগরীর বিজলী বাতির মিটমিট প্রোজ্বলতা
তোমার চোখ দেখলে মনে হয় গভীর সমুদ্রের নিথর জলের স্তব্ধতা
তোমার ঠোট দেখলে মনে হয় বর্ষার নদীর দুতীর ঘেষা সিক্ততা
তোমার ভ্রযুগল যেন নদীতীরের কৃষ্ণ কাশফুলের লকলকে অনভব
তোমার ডিম্বাটে স্তন যেন পুলকময় আবেশের ভীড়
আর তোমার গোপণ বাংকারে থাকে হাওয়ার মনি কাঞ্চন মুক্তা
তুমি পাশে থাকলে
পৃথিবীর কোনো অরণ্যই অরণ্য নয়
কোনো নিসর্গই কোনো নিসর্গ নয়
সবকিছুর রং ফিকে হয়ে আসে, তুমি পাশে থাকলে আমি যাদুমন্ত্রে তোমার
দেহের নির্যাসে সুরা পান করি বাতাসের তারে।
তুমি আমার এক বিশাল অভিধান, অপার সৌন্দর্য, এক নরম পুলকের আধার।
২৫.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



