সাঁতার
শাফিক আফতাব...........
ফুলে ওঠে পুলকের পেট
তখন আমারও বাড়ে রেট
নিশ্বাসে আসে গোলাপের ঘ্রাণ
জ্বলে যায় এই বিক্ষত প্রাণ
মুঠো মুঠো আনন্দে ভরে যায় ক্ষুধার্থ মন
একরাশ তারা মিটি মিটি করে_কী স্বচ্ছ গগন।
অন্তর্গত প্রপাতে আসে কামনার ঢেউ
ভিতরে ইতর এক বোধ করে ঘেউ ঘেউ
শেষে জয়ি হয় পশুর মনোভাব
কাব্যে চলে আসে ভাব আর বিভাব
পুলক ডলে ডলে ডালে ভরে ফুল
তখন আবার আমি স্রোতের অনুকূল
তুমি আবার খুলে ধরো আবহমান দ্বার
আমাদের শুরু হয় অবাধ সাঁতার।
২১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




