কামনাঘ্রাণস্রাত
গভীরে গিয়ে দেখি__ গভীরে থাকে অনেক মুক্তার দানা
তোমাকে ভালোবেসে দেখি__ অথই প্রেমের সীমানা
তোমাকে কাছে পেয়ে দেখি__ সব ফুলের গুচ্ছিত ঘ্রাণ
তোমাকে পেয়ে দেখি__শীতল জল আর সরবতে জুড়ায় পরাণ।
তোমকে দূরে রেখে দেখি__ চৈত্রের খরায় মরে যায় মৃত্তিকার শরীর
অনুর্বর অনুভবে পৃথিবীর মাটি হয় ভীষণ উষর
তুমিহীন জীবর হয়ে আসে পাংশুটে ধূসর
তুমি এলে নীল লাল কত রঙয়ের আলোকের ভীড়।
তোমাকে চুপে চুমে দেখি__ নির্জনতায় আনন্দের প্রবাল
অমরাবতীর এক উৎসবের আনন্দ তুমি
তুমি কাছে থাকলে আমি নিমিষেই পাড় হই কাল-মহাকাল
কত ধান দেয় তখন উর্বর ভূমি।
তোমার গভীরে গিয়ে দেখি__ স্বর্গের দ্বার
আপনাই বেজে যায়__ রঙিন সেতার।
২১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




