নির্জন ঝর্ণার জলে গা ভাসিয়ে দিলাম............
দুখণ্ড সাদাবস্ত্র মুড়িয়ে ব্যাঙের ছত্রাক বানালে
তারপর সুন্দরদ্বয়কে দিলে ঢেকে
তারা প্রাকৃতিক ওমে আবেশিত হলো
এবং সত্যি শুভ্রফুল হয়ে ফুটলো__আমি এক আবহমান শিশু
ফুলের মুখে মুখ রেখে গোলাপের ঘ্রাণ শুঁকলাম
অমনি রাত্রিময় আঁধার চন্দন ঘ্রাণে আমার আতপরুম ম ম করতে থাকলো
তুমি রাজপ্রাসাদে প্রবেশের অনুমতি দিতেই
সফেদ বিছানা ফুলবতী শয্যা হলো__অমনি আমি
নির্জন ঝর্ণার জলে গা ভাসিয়ে দিলাম............
২২.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




