একজন পাগলের আত্মকথন
>>>>>>>>>>>>>>>>>
আমি জানতাম__ আকাল পড়বে দেশে এবার__
তাই উপোসে থাকার অভ্যেস করেছিলাম।
আমি জানতাম__ দেশে বন্যা হবে__ তাই সাঁতার শিখেছিলাম
আমি জানতাম__মানুষগুলো পশুদের মতোন হিংস্র হবে
তাই পাশবিক বৈশিষ্ট্যগুলি ব্যবচ্ছেদ করেছিলাম
আমি জানতাম__তুমি কষ্ট দেবে
তাই সহনশীল হতে শিখেছিলাম
আমি জানতাম__ তুমি ডাকবে ভালোবাসার হরতাল
তাই নিঃসঙ্গ থাকার দহন সহ্য করতে শিখেছিলাম।
আমি জানতাম__মানুষগুলো বিশ্বাসঘাতক হচ্ছে
তাই আমি বন্ধুত্ব করা থেকে বিরত আছি
আমি জানি__ ঘিরেই ক্ষেত খায়__তাই আমি ক্ষেত পাহারায় রাখিনা ঘিরেকে
আমি জানি__ সরিষায় ভূত থাকে__তাই আমি আর সরিষেই কিনি না।
আমি জানি__ দেশে সতী মেয়ের পতি নেই
তাই আমিও প্রীতি করেই কেটে দেবো অবশিষ্ট জীবন।
২২.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




