প্রেমতত্ত্ব
শাফিক আফতাব................
দূরত্ব বাড়লে ভালোবাসা মিষ্টি হয়
কাছে আসলে পানসে লাগে__
প্রেমের কাছে নেই কোনো ভয়
ভালোবাসতে হয় গভীর অনুরাগে।
কিছুদিন ভালোবাসবোনা বলে যাচ্ছেতাই ভালোবাসলাম
কিছুদিন কিছু দিতে পারবো না বলে উড়াড় করলাম সব সঞ্চয়
কিছুদিন দেখবো না বলে তোমাকে আঁকলাম
অথচ কিছুদিন পর মনে হলো__হুদয়টি হলো তাহলে ক্ষয়।
কাছে আসলে ফিকে হও__কিংবা পাংশুটে বিবর্ণপত্র
দূরে গেলে ক্রমাগত হও__জ্বলজ্বল তারার প্রজ্বলতা
কতবার উল্টেপাল্টে পড়ি তোমার প্রেমপত্র
তোমা বিহনে আসে অজস্র গান আর কবিতা।
তোমার সাথে তাই দূরত্ব বাড়াতে চাই
প্রেমের বিহনে তাহেল হবো কি লালন শাঁই।
২৩.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




